বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তর

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৯:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের অনেক জায়গায় এ ধরনের বৃষ্টিপাত বেশি হতে পারে।

রোববারও সিলেটের বিভিন্ন জায়গায় এবং দেশের অন্য অঞ্চলে দু’এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ