বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি হুমায়ূনকে হত্যার চেষ্টা

🕙 প্রকাশিত : ১৪ মে, ২০২৬ । ৩:২৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈত্রিক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ূন কবীর। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার মৌজায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আগ সাভার মৌজার আর.এস ৯৪নং খতিয়ানের ৮ দাগের ৪৭ শতাংশ জমি হুমায়ূন কবীরের দাদার ক্রয়কৃত সম্পত্তি, যা দীর্ঘ ৬০ বছর ধরে তার পিতা দানপত্র দলিল মূলে ভোগদখল করে আসছেন। উক্ত জমিসহ অন্যান্য জমি নিয়ে আদালতে দীর্ঘমেয়াদী মামলা (দেওয়ানি নং- ১৫৭/২০০৭) চললে আদালত হুমায়ূন কবীরের পিতার পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করেন।

​গত ১৩ মে (বুধবার) সকালে ওই জমিতে ফসল রোপণের প্রস্তুতি নিতে গেলে স্থানীয় আরান (৫৫), ছামাদ (৬০), ও সালমা ওরফে ছলেনা (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ জন অতর্কিতভাবে জমিতে প্রবেশ করে কাজে বাধা প্রদান করে। এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আদালতের রায় ও দখল অনুযায়ী ভুক্তভোগীকে জমিতে অবস্থান করার পরামর্শ দেয়। একইসাথে পুলিশ উভয় পক্ষকে থানায় বসার আহ্বান জানায়।

​থানা পুলিশের পরামর্শ ও আদালতের ডিক্রি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ভাই ও বাবাকে সাথে নিয়ে জমিতে পাট রোপণ শেষ করেন হুমায়ূন কবীর। কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে।

প্রকাশ্য দিবালোকে একজন সংবাদকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হুমায়ূন কবীর জানান, “বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা আইন-আদালত বা পুলিশের তোয়াক্কা করছে না। বর্তমানে আমি এবং আমার পরিবার জানমালের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত। সুস্থ হয়ে এ বিষয়ে দ্রুত থানায় অভিযোগ দায়ের করব।”

প্রতিবেদক এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ