পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে ইফতারের আয়োজনকে সহায়তা করার লক্ষ্যে সদর উপজেলার মোট ৫৮টি মাদ্রাসা ও এতিমখানার জন্য এই খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টন তুলে দেওয়া হয়েছে।প্রশাসন জানায়, প্রতিটি কার্টনে ২৪টি করে প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেটে ১ কেজি করে উন্নতমানের খেজুর রাখা হয়েছে। তালিকাভুক্ত বাকি ৩২টি প্রতিষ্ঠানের জন্য উপহার বিতরণ আগামী রবিবার পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।খেজুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন বলেন, “পবিত্র রমজান মাসে ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার শিশু-কিশোরদের ইফতারের আয়োজনকে সহায়তা করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠানেই এ উপহার পৌঁছে দেওয়া হবে।অনুষ্ঠানে উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা আলী হাসান ইমাম, মোঃ জালাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
🕙 প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ । ১:২৪ অপরাহ্ণ

