শুক্রবার

১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী মঈনুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

🕙 প্রকাশিত : ৪ জানুয়ারি, ২০২৬ । ১০:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ওরফে শান্তর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মঈনুল ইসলাম খানের দাখিলকৃত মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ বিষয়ে মঈনুল ইসলাম খান বলেন, আলহামদুলিল্লাহ, মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে মানিকগঞ্জ-২ আসনের জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ আরও সুদৃঢ় হলো। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমরা অবশ্যই সফল হবো। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করে যাবো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ