মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মতিঝিলের সাত্তার খানের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান।
সাত্তার খান বলেন, গত বৃহস্পতিবার আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে যায়। এতে অনেক ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন। ঈদকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিছুটা ঘুরে দাঁড়াতে সহায়তা করতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এসময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল হক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু উপস্থিত ছিলেন ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সহায়তার জন্য সাত্তার ফাউন্ডেশন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্ষতিগ্রস্থ বাবুল বিশ্বাস ও নুরুল ইসলাম জানান, এই সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা যোগাবে।
আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাত্তার ফাউন্ডেশন
🕙 প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ । ১:৫৯ অপরাহ্ণ

