বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ কর্পোরেট ইফতারে অংশ নিলেন পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

🕙 প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ । ২:২৬ অপরাহ্ণ

প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ কর্পোরেট ইফতারে অংশ নিলেন পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।আজ বিকাল ৫ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকাতে আয়োজিত কর্পোরেট ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারিত্বের সাথে গুরুত্বপুর্ন অবদান রেখে চলেছে।
পবিত্র মাসে সবাইকে একত্রিত করে সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য সংশ্লিষ্ট তিনি সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, “পবিত্র রমজানের শিক্ষা আমাদের জীবনে ধারণ করে আমরা সবাই যেন দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করতে পারি।”

এরপর সকলের অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ