সোমবার

১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ পদে রদবদল: র‍্যাবের ডিজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার শওকত আলী

🕙 প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ । ৮:৩৭ পূর্বাহ্ণ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারসহ পুলিশের বিভিন্ন শীর্ষ পদে রদবদল করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এসব পরিবর্তনের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, র‍্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি পদে ছিলেন।

একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদফতরে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ