শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

🕙 প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ । ১২:৩১ অপরাহ্ণ

মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদল, আব্দুল মমিন, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া সাঈদ এবং জেলা ক্রিকেট কোচ আতিকুর রহমান ফরিদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ