মানিকগঞ্জ জেলায় হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, সার্বিক পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন রোগীর মধ্যে হাম নিশ্চিত করা যায়নি। চলতি বছরে এখন পর্যন্ত জেলায় মোট ৬১৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৩ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।
এ বছর এখন পর্যন্ত হাম সন্দেহে ২ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বর্তমানে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মোট ৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে মোট ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৪৭২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম জানিয়েছে, রোগীদের চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা

