সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, হঠাৎ অসুস্থ অর্ধশত শ্রমিক

🕙 প্রকাশিত : ১১ মে, ২০২৬ । ৯:৪৬ পূর্বাহ্ণ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করে প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ১৬ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানাটিতে সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১১ মে) সকালে ‘প্যানাসিয়া ক্লোদিং’ কারখানায় কাজে যোগ দেওয়ার পর একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শ্রমিক মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও দুর্বলতা অনুভব করেন। পরে পর্যায়ক্রমে আরও অনেক শ্রমিক একই ধরনের সমস্যায় আক্রান্ত হলে কারখানায় চরম উদ্বেগের সৃষ্টি হয়।
পরিস্থিতি খারাপের দিকে গেলে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে নিরাপত্তাজনিত কারণে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ মনোদৈহিক অসুস্থতা বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। চিকিৎসার পাশাপাশি তাদের কাউন্সেলিংও দেওয়া হচ্ছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ