সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রান্তিক জায়গা থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চেষ্টা করছে: এমপি শান্ত

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৩:০৭ অপরাহ্ণ

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সেসব উন্নয়ন কার্যক্রম রক্ষা করতে স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, আমাদের সরকার প্রান্তিক জায়গা থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চেষ্টা করছে। আমি আশা করবো, আশপাশের যারা আছেন তারা রাস্তাটাকে দেখে রাখবেন। সরকার রাস্তাটা করবেন, আপনারা যার যার বাড়ির সামনে তাদের একটু রাস্তাটার দিকে নজর রাখতে হবে, যাতে রাস্তাটা সুন্দর থাকে এবং রাস্তাটা যেন ভেঙে না যায় এবং ইট চুরি না হয় এটাও আপনাদের দায়িত্বে থাকবে।

শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে বাল্লা ইউনিয়নের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের ২ য় ও ৩য় পর্যায়ের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। মাদকের বিষয়ে আপনারা যে কোনো তথ্য পেলে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেবেন। আমরা এই সমাজকে ঢেলে সাজাতে চাই। আমাদের তরুণ প্রজন্ম যারা মাদকে আসক্ত হয়েছেন, তাদের সরিয়ে আনতে হবে। এ কারণে সরকার খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যাতে আমরা আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয়

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ