বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে অভিযান অব্যাহত, যুদ্ধবিরতির কথা নাকচ করলেন ইসরায়েলি সেনাপ্রধান

🕙 প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ । ১০:২০ পূর্বাহ্ণ

লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

সেনা সদস্যদের পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, রাজনৈতিক নেতৃত্ব ইসরায়েলের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে তা হলো—দেশটির জনবসতিতে সরাসরি হামলার ঝুঁকি দূর করা। তিনি দাবি করেন, সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং বর্তমান অবস্থান বজায় রাখতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই এবং অভিযান চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর অবকাঠামো ধ্বংস এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করে নির্মূল করার নির্দেশনাও দেন।

এদিকে গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। একই সময়ে দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা অঞ্চলটিতে মানবিক সংকটকে আরও গভীর করেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ