জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
পোস্টে ব্যারিস্টার আরমান লিখেছেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি—আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!’
তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে তিনি তার পোস্টে নির্দিষ্ট কোনো তথ্য দেননি।
এ ঘটনায় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন মৌলিক সেবার ঘাটতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

