সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তিন বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা

🕙 প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ । ১০:১৬ এএম

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বৃষ্টিপাত হলেও আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ