শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

🕙 প্রকাশিত : ১১ জুন, ২০২৬ । ৮:২০ পূর্বাহ্ণ

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১০ জুন) বিকেলে উপজেলা পরিষদের শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ সময় অনলাইন ভার্চুয়াল বড় পর্দায় প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও এডিসি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান খান ।

ঘিওর এ্যাসিল্যান্ড মো. তানভীর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ সাহা, প্রেসক্লাব সভাপতি মো. মহসীন খান হীরা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা সহ আরো অনেকে ।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ব্যবহার বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন । এ সময় সাংবাদিক, পুলিশ ও সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ