সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ

🕙 প্রকাশিত : ২৫ মে, ২০২৬ । ৮:০৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সদর উপজেলার ভাটবাউর এলাকায় লিকুইড অক্সিজেনবাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটিতে আগুন ধরে পুড়ে যায় এবং আশপাশের এলাকায় অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, দুর্ঘটনায় কেউ আহত হয়নি। তবে বাসটি আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ