বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজউকের প্লট মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৯:৩৩ পূর্বাহ্ণ

বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের আগস্টে বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলাটিতে অভিযোগ করা হয়, তিনি নিয়মবহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি প্লট গ্রহণ করেছেন।

এর আগে গত ৪ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যাকাণ্ড ও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির অভিযোগে করা চার মামলায়ও তাকে জামিন দেন হাইকোর্ট। সে সময় বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে আদালতে হাজির করা হয়। বর্তমানে সর্বশেষ মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ