বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের আলোচনার আগে ডেপুটি স্পিকারের প্রস্তাবে ‘না’ জামায়াতের

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৭:৪৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, জুলাই জাতীয় সনদ নিয়ে সংসদে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আপাতত সরকারের প্রস্তাব গ্রহণ করছি না। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা শেষ হলে ডেপুটি স্পিকারের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।”

এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সমঝোতার বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। তিনি বলেন, এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

তবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে দল কেবল আনুষ্ঠানিকতা বা অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।

তিনি আরও উল্লেখ করেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সৎ ও দক্ষ জনশক্তি প্রয়োজন এবং জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ