রবিবার

১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

🕙 প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১২:১২ অপরাহ্ণ

ঘনকুয়াশায় প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, সকাল ৫টা ৫০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফিরে চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ