মানিকগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবিরের ধানের শীষের প্রতীকের প্রচারে নেমেছে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের একটি টিম।
সোমবার ( ২ ফেব্রুয়ারি ) ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রায় ১৫ টি ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে এ টিম।
জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, মহাদেবপুর ইউনিয়ন ১ নঃ
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক খান, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তরিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মোঃ আমজাদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মজনু মিয়া।

