মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পিতার অভিযোগে মাদকসেবী পুত্রের মোবাইল কোড পরিচালনা করে এক বছরের জেল দেয়।
১৮/০২/২০২৬ তারিখ দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত নজরুল ইসলামের পিতা আবুল বাসার এর অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, তার পুত্র নজরুল ইসলাম(৩৯) নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এবং ভাঙ্গচুর করে শান্তি বিনষ্ট করছে। এ সময় অভিযুক্ত ব্যাক্তির কাছে নেশার সরঞ্জাম (কলকি, সিরিঞ্জ ও খালি ঔষধের বোতল) পাওয়া যায় এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করে যে সে নেশাগ্রস্ত এবং ভুল করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ও ৫ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পিতার অভিযোগে মাদক সেবী পুত্রের মোবাইল কোর্টে জেল
🕙 প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৬ পূর্বাহ্ণ

