বুধবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এক্স-রে মেশিনে তরুণের পেটে ধরা পড়লো ২ হাজার পিস ইয়াবা

🕙 প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৮ অপরাহ্ণ

যশোরে এক তরুণের পেটের ভেতর থেকে দুই হাজার পিসের বেশি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সন্দেহজনক ওই যুবককে আটকের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্স-রে মেশিনের মাধ্যমে তার পেটের ভেতর বিপুল পরিমাণ ইয়াবার উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা (২০) শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে; তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সর্বশেষ বুধবার এক্স-রে করলে তার পেটের ভেতর ইয়াবার উপস্থিতি দেখে যায়।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/টেলিগ্রাম

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ