মঙ্গলবার

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় সরকারী যাকাত ফান্ড সংগ্রহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ । ৫:৩০ পূর্বাহ্ণ

২০২৫- ২০২৬ অর্থ বছরে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষে উপজেলা পর্যায়ে সেমিনার সাটুরিয়া মডেল মসজিদের হলরুমে সোমবার বিকাল ৩ টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মাওলনা মো. হাবিবুল্লাহ, মডেল মসজিদের ইমাম, মুফতি মাসুদুর রহমান।

সেমিনারে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ধর্মীয় শিক্ষক – শিক্ষিকাগণ অংশ গ্রহণ করেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, আপনারা যারা ধর্মীয় নেতা রয়েছেন, শুক্রবার আপনাদের কথা গুরুত্ব দিয়ে জনগন শুনেন। তাই আপনারা খুৎবার পূর্বে সরকারী ফান্ডে যাকাত দেবার জন্য ধর্ণাড্য ব্যক্তিদের উৎসাহ দিবেন। আর আপনারা যারা এই উপজেলা থেকে যাকাত সংগ্রহ করে সরকারী ফান্ডে জমা দিবেন। সেই টাকা পূনরায় সাটুরিয়া হত দরিদ্র পরিবারের মাঝে দেবার জন্য ফেরত আসে। তাই ্আপনারা যারা ধর্মীয় নেতা ও ইমাম রয়েছেন, এই যাকাত সংগ্রহের জন্য সার্বিক সহযোগীতা করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ