বুধবার

২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:০৫ পূর্বাহ্ণ

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” শ্লোগানে মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি।

জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াকা এর সঞ্চালনায় এসময় জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এসকে, এম, তোফায়েল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোঃ মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো’তাছিম বিল্যাহ।

এছাড়াও জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাড. মোঃ আব্দুল আওয়াল খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. হুমায়ন কবির, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক সাপ্তাহিক তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. খন্দকার সুজন হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

মাসিক সভায় বক্তারা উন্মুক্তভাবে জেলা লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্রচারের জন্য পরামর্শ দেন বক্তারা।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো: মাহমুদুল ইসলাম তার বক্তব্যে বলেন, লিগ্যাল এইড অফিসের পরিধি আরও বৃদ্বির জন্য একটি মেডিয়েশন চেম্বার, ছোট কনফারেন্স রুম ও বিচারপ্রার্থীদের বসার জন্য একটি ক্লায়েন্ট হল তৈরির জন্য ইতোমধ্যে নির্বাহী প্রকৌশলী, গনপূর্ত বিভাগকে চিঠি প্রদান করা হয়েছে। আশা করি খুব দ্রুত তা বাস্তবায়ন হবে।

জেলা লিগ্যাল এইড এর কার্যক্রম প্রান্তিক পর্যায়ে পৌছানোর লক্ষ্যে জেলার শতাধিক মসজিদ-মন্দিরে লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ক প্রচারণার জন্য পোষ্টার সাটানোর উদ্যোগ গ্রহণ করা হয় বলে উল্লেখ করেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এসকে, এম, তোফায়েল হাসান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ