রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে শহীদ জিয়া প্রজন্ম দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ১৮ জানুয়ারি, ২০২৬ । ১২:১২ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়া প্রজন্ম দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের আয়োজনে রবিবার ১৮ জানুয়ারি বিকেলে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড় নামক স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি জি, এম এনামুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন রানা, ঘিওর উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু, দৌলতপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মোঃ আজিজুল হক মিন্টু।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ