রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

🕙 প্রকাশিত : ১৭ জানুয়ারি, ২০২৬ । ৭:১৪ পূর্বাহ্ণ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জের ঘিওরে উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ) সকালে ঘিওর মধ্যপাড়া এলাকায় শীতার্ত মানুষ ও দরিদ্র শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে আব্দুল আলিম খান মনোয়ার বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এবং তার রুহের মাগফিরাত কামনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন ও সংকট—উভয় সময়েই মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য ও চেতনা। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সোবহান হক, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রব, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারেজ মিয়া, ঘিওর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভীর আহমেদ সবুজ, ঘিওর সরকারি কলেজের সাবেক ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাসান, কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম কাজী প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ