মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের কেরানি নগর দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১৭ জানুয়ারি ) মাদ্রাসা প্রাঙ্গণে এ সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেরানি নগর দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ রাজিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, মোঃ আফছার উদ্দিন খান, হযরত হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের, কে,বি,এম উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলী, মোঃ সুজল মিয়া, মাওলানা মুহাম্মাদ রাশেদুল ইসলাম জাফরী।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আল্লামা কামরুজ্জামান।
ঘিওর উপজেলার কেরানি নগর দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন
🕙 প্রকাশিত : ১৭ জানুয়ারি, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ

