ওসমান উপর হা*মলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রে*প্তারের দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বি*ক্ষো*ভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শহীদ রফিক চত্তরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়ছার, রফিক উদ্দিন ভূঁইয়া ডাবলু, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহ খাঁনসহঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এ ধরনের হামলার মাধ্যমে রাজনৈতিক ভিন্নমত দমন করা যাবে না। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই এ হামলা চালানো হয়েছে।
বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে দেশে বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

