মানিকগঞ্জের হরিরামপুরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে “লয়েটল্যান্ড ও প্রথাগত জ্ঞান; সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রিণকোয়ালিশন ও বারসিক উদ্যোগে বিশ্ব জলা ভূমি দিবস উদযাপনে নদ-নদী, বিল বাওড়ের প্রবেশ পথ উন্মুক্তের দাবি জানান জেলে ও কৃষকেরা।
২ জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার ভাতচালা বিলে সামাজিক সংগঠন বারসিকের আয়োজনে কৃষক জেলেদের নিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় কৃষক শাজাহান, বলেন, ভাতছালা বিলে এখন আমরা পানি পাই না। ইছামতি ও পদ্মা নদীর প্রবেশ পথে বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণের ফলে এখন আর এ বিলে পানি দেখা যায় না। ফলে আমাদের কৃষিকাজসহ মৎস্য চাষেও সমস্যা হচ্ছে। আমাদের দাবি ভাতছালা বিলে যেন পর্যাপ্ত পানি থাকে তার ব্যবস্থা গ্রহণ করা হোক।
দিবসটিতে অন্যান্য বক্তারা বলেন, ভাতচালা বিলে পানি থাকলে জলি আমন ধান দিঘা, ভাউয়্যালা ধান, দেশীয় মাছ প্রকৃতি রক্ষা হবে।আমাদের চকের কৃষকের বন্ধু শামুখ, ঝিনুক, কাকরা, কুইচা, যোক, ব্যাঙ, সাপ, বেজি, গুইসাপ, দেশীয় মাছ, পাখিসহ পোকামাকর রক্ষা হবে।
স্থানীয় কৃষকেরা আরও বলেন, প্রাণ প্রকৃতি সুরক্ষা ও বৈচিত্র্যময় ফসল চাষ এবং লোকায়ত চর্চার তথ্য আদান প্রদান করেন। চকেখেসারী, মুসুর, মটরকলই, তিল, তিশি, পিয়াজ, রসুন, মরিচ, ধনিয়া, কালোজিরা, মেথি, গম, পায়রা, আমন মৌসুমে গভীর পানির হিজল দিঘা, দিঘা, ভাইয়াল্যা ধান ও শাক সবজি চাষ করা হয়।আমরা বীজবৈচিত্র্য রেখে মাটির ধরন অনুযায়ী দেশীয় ফসল চাষ হয় ।আর ভাত ছালা বিলের মাটির অত্যন্ত উর্বর হওয়ার কারণে ফসল চাষে রাসায়নিক সার বিষ লাগে।এই চকে আমরা ফসল চাষ করে খুবই লাভবান হই।
সরকারের নিকট স্থানীরা দাবি করেন, বিলে পানি থাকলে সকল প্রাণ সম্পদ রক্ষা হবে। এজন্য বর্তমানে ভাতচালা চকে পানি না থাকার কারণে চাষাবাদ সমস্যা হয়।নিচের পানি তুলে চাষাবাদ করতে হয়, ফলে ফসলের উৎপাদন খরচ বাড়ে।আমাদের চকে পানি আসার জন্য ইছামতি নদীতে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে।ইছামতি নদীর পানি প্রবাহ থাকলে ভাতছালা বিলে পানি আসবে। সকল প্রাণ প্রকৃতির সুরক্ষা হবে।
এ সময় আরও আলোচনা করেন কৃষক সাজুদুল ইসলাম, ছখিনা বেগম, সুরহাব হোসেন, উপজেলার গ্রিণকোয়ালিশন সদস্য বাপ্পি খান, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, নজরুল ইসলাম, সুবীর সরকার, সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন প্রমুখ।
হরিরামপুরে বিশ্ব জলা ভূমি দিবসে নদ-নদী, বিল বাওড়ের প্রবেশপথ উন্মুক্তের দাবি
🕙 প্রকাশিত : ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:২৪ পূর্বাহ্ণ

