মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার নতুন পুলিশ পরিদর্শক (ওসি) মো: মাজহারুল ইসলাম। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো: মো: মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষাই সবার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরও বলেন, উপজেলার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশ রাত-দিন কঠোর পরিশ্রম করে আসছে। এক্ষেত্রে সবার নিজ নিজ অবস্থান থেকে পুলিশকে সহযোগীতা করতে হবে। সাংবাদিকরা সব সময় সংবাদ প্রকাশ ও তথ্য প্রদান করে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করেন। পুলিশ ও সাংবাদিক মিলেমিশে কাজ করলে সমাজ অপরাধ মুক্ত করা সহজ হবে। আমরা উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। আপনারা আমাদের ভালো কাজের প্রশংসা করবেন। আর কোথাও কোনো কাজে ভুল-ক্রটি হলে তা তুলে ধরবেন। অনেক সময় ভুল বোঝাবুঝি ও অসম্পূর্ণ তথ্যের জন্য জনগণের কাছে পুলিশ প্রশ্নবিদ্ধ হয়। সংবাদ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ও দালাল মুক্ত করে সিঙ্গাইর উপজেলাকে সবার জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন পুলিশের ভাবমূর্তি উজ্জল ও জনগণের আস্থা ফেরাতে যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা নেওয়ার অনুরোধ করেন। যাতে কোনো নিরপরাধ মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানি না হয়। এছাড়া যে কোনো অপরাধের দায়েরকৃত মামলা তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
প্রেসক্লাবের সদস্য সচিব গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক সুজন মোল্লা বলেন সিংগাইর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, দৈনিক জনকণ্ঠের হাবিবুর রহমান রাজিব, শীর্ষ নিউজের মাল্টিমিডিয়া প্রধান জসিম উদ্দিন সরকার, ভোরের বাণীর মামুন হোসাইন, আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা, মুক্ত খবরের আসলাম হোসেন ও মুভি বাংলা টিভির ছানোয়ার হোসেন প্রমূখ।
এসময় দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, এশিয়ান টিভির ইমরান হোসেন, জেটিভির আ: গফুর, তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, মানিকগঞ্জ দর্পনের মিলন মাহমুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান ও ইনফো বাংলার মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন।
সিঙ্গাইরে সাংবাদিকদের সঙ্গে থানার নতুন ওসি’র মতবিনিময় সভা
🕙 প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৫:৪০ পূর্বাহ্ণ

