মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় সিংগাইর উপজেলার ভুমদক্ষিন গ্রামে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা আনিসুজ্জামান অনুর
সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন মোল্লা, যুক্তরাজ্য বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলীমুল হক লিটন, ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিশষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল।
তাঁরা গ্যাস সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণসহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবার প্রসার, ঘুষ-দুর্নীতি সন্ত্রাস-চাঁদাবাজ, মাদকমুক্ত দক্ষিন মানিকগঞ্জ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
স্থানীয় বিএনপি কর্মী মো: ফয়সাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা হাবিবুর রহমান লালু, বাহাউদ্দীন মোল্লা, আতাউর রহমান আতা ও আনোয়ার হোসেন মাদবর।
এসময় সাবেক ইউপি সদস্য মো: সাহাজুদ্দিন সাকু, স্থানীয় বিএনপি নেতা বাবুল হোসেন বাবন, মো: শফিক কাজী, আব্দুল বাতেন, মো: আব্দুল্লাহ, মো: কালন, মো: মহিদ কাজী, মো: ইবারত কাজী, মো: কহিনুর ইসলাম ও আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সিংগাইরে বিএনপি প্রার্থী শান্ত’র নির্বাচনী সভা
🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৪৫ পূর্বাহ্ণ

