সোমবার

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে দুঃস্থদের মাঝে ত্রাণ ও হুইলচেয়ার বিতরণ করলেন সংসদ সদস্য

🕙 প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ । ১১:৪৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাতীয় সংসদের অধিবেশন মুলতবি থাকায় নিজ এলাকায় অবস্থানকালে বিভিন্ন সমস্যার খোঁজখবর নিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।
সোমবার (১৩ এপ্রিল) ১১টায় স্বল্প নোটিশে তিনি সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত মানবিক সহায়তা হিসেবে ১৫টি দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি একজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

এর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ