বৃহস্পতিবার

৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে আ’লীগ নেতার পাম্প থেকে চোরাপথে পেট্রোল বিক্রি, ম্যানেজার-ক্রেতা আটক

🕙 প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ । ১২:৪৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আ’লীগ নেতার মালীকাধীন রুমী ফিলিং এন্ড সিএনজি স্টেশনের নামে আনা সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই মানিকগঞ্জ জেলা কর্মকর্তারা ঐ পাম্প থেকে পেট্রোল বিক্রির ঘটনায় লড়ী জব্দ করে ও উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে।
আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান এ পাম্পের মালিক।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে কৃত্রিম জ¦ালানী সংকটের মধ্যে একটি চক্র এ পরিস্থিতি আররোও জটিল করে তুলতে যেন মরিয়া হয়ে উঠেছে। তার ধারাবাহিকতায় মহাদেবপুরে অবস্থিত রুমী ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লা থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার ডিজেল আসে। বুধবার রাতে আসা পেট্রোলবাহী লড়ী (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে রুমী ফিলিং স্টেশনে না নামিয়ে টেপড়াস্থ উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণে পার্শ্বে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই জেলা কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার পরদিন ঘটনাস্থলে গিয়ে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করে থানায় সোপর্দ করেন।
ইউএনও মনিষা রানী কর্মকার দেশ রূপান্তরকে বলেন, ফতুল্লা মেঘনা ডিপো থেকে বুধবার রুমি ফিলিং স্টেশনের নামে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ইস্যু করা হয়। এ পেট্রোল এখানে না নামিয়ে অন্যত্র নেয়ার সত্যতা পাওয়া যায়। এ অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা ও পেট্রোলবাহী লড়ি জব্দের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ