সোমবার

১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

🕙 প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ । ৭:৩১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। রোববার দিবাগত রাত প্রায় তিনটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি মো. সোহেল শেখ (৪৫)। তিনি উপজেলার জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি একটি বড় চালান অন্য এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এমন তথ্যের ভিত্তিতে শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালোর নেতৃত্বে গভীর রাতে জাফরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোহেল শেখকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ