রবিবার

৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হকের ইন্তেকাল

🕙 প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৬ । ৬:৩১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সাবেক এই আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সরকারি চাকুরি শেষে তিনি রাজনীতিতে পা রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসন থেকে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ