রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ৩ যুগ পূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মিলন মেলা

🕙 প্রকাশিত : ১৭ জানুয়ারি, ২০২৬ । ৭:১৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান এর তিন যুগ পূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ জানুয়ারি মানিকগঞ্জ শহরের কোর্ট সংলগ্ন সিটি ড্রিম হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান।
মেসার্স লুৎফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পি, এইচ, পি ফ্যামিলি সেলস এন্ড মার্কেটিং মোঃ মারুফ হাসান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লুৎফা এন্টারপ্রাইজের দোকানের পি, এইচ , পি ঢেউটিন গুণে-মানে সেরা। পি, ইইচ, পি ঢেউটিনের গুণগত মান এবং ধারাবাহিক ঐতিহ্য গ্রাহকদের কাছে অবদান তুলে ধরেন বক্তারা।
দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ১৫০ জন পাইকারি গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ