বৃহস্পতিবার

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ, হাসি ফোটালো উদ্যোগ

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৮:৪৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১শ ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে সেমাই, চিনি, লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী ছাহেরা আনোয়ারা সাম্মী শের, যিনি বলেন, “সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দঘন সময়ে অসহায়দের মুখে হাসি ফোটানো এমন উদ্যোগের মাধ্যমে সম্ভব।” তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের জেলা সভাপতি এডভোকেট মাসুদুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনে আনন্দ ও স্বস্তি যোগ করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ