মানিকগঞ্জে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এক মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলার সকল পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিরা।
সভায় পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ আরও সহজ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

