বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

🕙 প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ । ৭:৫৯ পূর্বাহ্ণ

সোমবার বিকেলে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি।

জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াকা এর সঞ্চালনায় এসময় জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এসকে, এম, তোফায়েল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোঃ মাহমুদুল ইসলাম।

এছাড়াও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ্যাড. আ.ফ.ম নূরতাজ আলম বাহার, জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাড. মোঃ আব্দুল আওয়াল খানসহ জেলার বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

মাসিক সভায় বক্তারা উন্মুক্তভাবে জেলা লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্রচারের জন্য পরামর্শ দেন বক্তারা।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এসকে, এম, তোফায়েল হাসান বলেন, জেলা লিগ্যাল এইড এর কার্যক্রম প্রান্তিক পর্যায়ে পৌছানোর লক্ষ্যে জেলার শতাধিক মসজিদে, হাসপাতালের জরুরী বিভাগের ফটকে ছাড়াও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ক প্রচারণার জন্য পোষ্টার সাটানোর কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জেলা এইডের কার্যক্রম সংক্রান্ত বিষয়াদির প্রচার বাড়বে এবং এতে অসহায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ