সোমবার

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান ও পর্যটন মন্ত্রী হয়ে রিতা প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাটুরিয়ায়

🕙 প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ । ৪:৩৫ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম কোন স্থাপনা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাটুরিয়ায়।

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ডিভাইন ট্রি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ডিভাইন ট্রি মূলত আধ্যাত্মিক পবিত্রতা, সৌন্দর্য এবং সংযোগের প্রতীক, যা বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ বহন করে।এ ডিভাইন ট্রিতে আল্লাহ ও আমাদের নবী করীম হযরত মোহাম্মদ (সাঃ) নাম খচিত একটি বৃক্ষ থাকবে। এটি নির্মাণ কাজ শেষ হলে অনেক সুন্দর হবে।

তিনি আরো বলেন, আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা মহোদয় দায়িত্ব নিবার পর রবিবার সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের নিয়ে একটি মতবিনিয় সভা করেন। সভা শেষে এ ডিভাইন ট্রি উদ্ভোধনের মাধ্যমে এটিই কোন প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন। যার একটি ইতিহাস হয়ে থাকবে এ সাটুরিয়ায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা বিকাল ৩ টার দিকে সাটুরিয়ায় এসে পৌছান। প্রথমে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে আলোচনা সভার আগে উপজেলা লেডিস ক্লাব, অফিসার্স ক্লাব এবং সাটুরিয়া প্রেসক্লাব ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা সাটুরিয়ায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিয় সভা শেষে উপজেলা পরিষদ চত্তরে একটি নিম গাছ রোপণ করেন। কয়েকটি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দরিদ্রদের মাঝে চাল বিতরণ শেষে মডেল সমসজিদে সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের ইফতার মাহফিলে যোগদান করেন।

এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ছাড়াও সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ