বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহার রশিদের মাগফিরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া মডেল মসজিদ প্রাঙ্গনে সোমবার দুপুর ১২ টার দিকে পবিত্র কুরআনখানী ও বিশেষ দোয়া মহফিলে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন।
ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজা।
সাটুরিয়া ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার উদ্যোগে এ দোয়ার মাহফিলে মডেল কেয়ারটেকার মাওলনা মো. হাবিবুল্লাহ, মডেল মসজিদের ইমাম, মুফতি মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এতে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ধর্মীয় শিক্ষক – শিক্ষিকীগণ অংশ গ্রহণ করেন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহার রশিদ গত রবিবার (১ মার্চ) ভোরে ঢাকার একটি হাসপাতালে বাধ্যক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
হুরুন নাহার রশিদ এর স্বামী হারুনার রশিদ খান মুন্নু দেশের মুন্নু সিরামিক্স ও মুন্নু গ্রুপ ইন্ট্রাজটিজের প্রতিষ্ঠাতা, তিন বারে এমপি ও মন্ত্রী। তার বড় কন্যা আফরোজা খানম রিতা মানিকগঞ্জ জেলা বিএনপির বার বার নির্বাচিত সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১ম বারের এমপি হয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

