বৃহস্পতিবার

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাটুরিয়ায় লঞ্চ পারাপারে ভোগান্তি, অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৭:২২ পূর্বাহ্ণ

ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে বাড়ি ফিরছে দেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চরের ঘরমুখো মানুষ। পাটুরিয়ার লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে ঘাটে এলাকায় ভোগান্তিতে পরেছে ঘরমুখো হাজারো মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভীড় দেখা গেছে।
সকাল সাড়ে ১০ টা থেকে লঞ্চ যাত্রীর ভিড় অতিরিক্ত বেড়ে গেছে বলে জানান লঞ্চ ঘাট পরিচালক পান্নালাল নন্দী। এর আগে সকাল ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত উপচে পড়া ভীড় থাকলেও ১০ টা পর্যন্ত চাপ কম ছিল। ১০ টার পর থেকে অতিরিক্ত যাত্রী চাপ বেড়ে যায় বলে জানান ঘাট ম্যানেজার ফারুক হোসেন।

ঈদ করতে চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি যাচ্ছেন মো. রানা । তিনি গাজীপুরের চন্দ্রার একটি করখানায় চাকরি করেন। লঞ্চঘাটে তিনি বলেন, পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম একা যাবো ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই।

পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন মহরম আলী। তিনি জানান, গাজীপুর কাশিমনগর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি হয়েছে বেশ। আবার ঘাটে এসে দুর্ভোগ আর ভোগান্তিতে পরেছি। যাত্রীর তুলনা ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান বলেন, ‘ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য আজকে ১৮ টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে।
ফেরি ঘাটে পারের অপেক্ষায় ট্রাকের সারি: এ দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটে পারের অপেক্ষায় দেড় শতাধিক পন্যবাহি ট্রাক। কেউ গতরাত থেকে পারের অপেক্ষায় রয়েছে। ট্রাক চালকের সহকারী শফিক জানান, তিনি চুয়াডাঙ্গা যাবেন। গতরাত ২ টা থেকে পারাপারের অপেক্ষায় রয়েছেন। ট্রাক চালক আহসান জানান, গতকাল রাতে সড়কে যানযট এ ছিলাম। আজ দেখি ফেরিতেও উঠতে ভোগান্তি। কখন উঠবো জানিনা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ