বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীর বিয়েতে জামাইকে উপহার দেওয়া হলো বোতলভর্তি ‘ডিজেল’

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:২৫ পূর্বাহ্ণ

পটুয়াখালীর দুমকি উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে সাধারণ উপহারের নিয়ম ভাঙা হলো—নতুন জামাইকে উপহার দেওয়া হলো বোতলভর্তি ডিজেল। মঙ্গলবার (২৪ মার্চ) দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেন।

পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “তৈলের তীব্র সংকট মোকাবিলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন।” মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং জেলাজুড়ে আলোচনা শুরু হয়।

বিয়েতে এমন অদ্ভুত উপহারের কারণ সম্পর্কে আয়োজকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পটুয়াখালী ও দুমকি উপজেলার ৭টি ফিলিং স্টেশন ঘুরেও মোটরসাইকেলের জন্য তেল পাওয়া যায়নি। শেষে খুচরা দোকান থেকে চড়া দামে ডিজেল সংগ্রহ করতে হয়। এই জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরতেই বিয়ের মঞ্চকে বেছে নেওয়া হয়।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, “আমরা এই উদ্যোগের মাধ্যমে দেশের বর্তমান তেলের সংকট এবং সাধারণ মানুষের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। প্রতীকীভাবে ডিজেল উপহার দেওয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করতে চাই।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ