সোমবার

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুর ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে হুমায়ুন কবীরের স্বেচ্ছায় পদত্যাগ

🕙 প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ । ১:০১ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নবগঠিত যুবলীগের সভাপতি পদ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোঃ হুমায়ুন কবীর।

সোমবার (১৩ এপ্রিল ) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়ক স্বাক্ষরিত অনুমোদনক্রমে ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে যে হুমায়ুন কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই ব্যক্তি নই। আমি মূলত একজন ব্যবসায়ী। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম করা হয়েছে।

তিনি আরও জানান, অতীতে কিংবা বর্তমানে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। এ কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে নিজের স্বেচ্ছায় পদত্যাগ ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ