সোমবার

১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী

🕙 প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ । ৯:২৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুক-হাপানিয়া খাল এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এ কবির জিন্নাহ। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে।

তিনি আরও জানান, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে দৌলতপুর উপজেলা প্রশাসন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ