বৃহস্পতিবার

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ-জাহাজ সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন দুই শতাধিক যাত্রী

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৮:২৯ পূর্বাহ্ণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে লঞ্চটিতে থাকা দুই শতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা “এমভি রেজোয়ান” লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, লঞ্চটি মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের সময় কিছু যাত্রী হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ আবার মাথায় আঘাত পান। এ সময় দুই যাত্রী নদীতে পড়ে যান, পরে তারা সাঁতরে লঞ্চে ফিরে আসেন।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, “মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের সংঘর্ষে কিছু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর আমরা আহতদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিই।”

উপস্থিত যাত্রীরা জানিয়েছেন, সময়মতো ফায়ার সার্ভিস ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি এবং দ্রুত উদ্ধারকাজের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ