বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে বরযাত্রী ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:৫১ পূর্বাহ্ণ

দিনাজপুরের কাহারোলে বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়ার ঘটনায় স্থানীয়দের সঙ্গে হাতাহাতির সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে; তিনি পেশায় ট্রাকচালক এবং শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে বরযাত্রীর মাইক্রোবাস রংপুরের তারাগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তেরমাইল এলাকায় একই দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কেটে দ্রুতগতিতে যাওয়ার সময় মাইক্রোবাসটি অটোরিকশার পাশে ঘেঁষে যায়। দুর্ঘটনা না ঘটলেও অটোরিকশার চালক সফিকুল ইসলাম ফোন করে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানিয়ে বরযাত্রীর মাইক্রোবাস আটক করার ব্যবস্থা করেন।

এরপর মোস্তফা কামালসহ কয়েকজন দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বরযাত্রীর মাইক্রোবাস আটক করেন। এ সময় বরযাত্রীরা গাড়ি থেকে নেমে আসেন এবং উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের সময় মোস্তফা কামাল গুরুতর আহত হন এবং তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, “গাড়ি সাইড দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ