রবিবার

১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে সাহেব আলী খান দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

🕙 প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ । ১০:৩৩ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের সাহেব আলী খান দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ এপ্রিল ২০২৬) সকাল থেকে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হালিমা খানম ( তৃপ্তি ), উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সোবহান হক, মো: রফিকুল ইসলাম ( রব৷), আশরাফ আলী খান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মশিউর রহমান বুলবুল, বিদায়ী ছাত্রী শাকিলা আক্তার।

বক্তারা তাদের বক্তব্যে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা প্রবেশ করতে যাচ্ছ। এই পরীক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং ভবিষ্যৎ জীবনের ভিত্তি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তারা আরও বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। বর্তমান যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদেরকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে পারে—যা তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য রাখে এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। পরে তাদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ