মঙ্গলবার

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

🕙 প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ । ৩:১৭ অপরাহ্ণ

বাংলাদেশকে তার আদর্শের চেতনার উপর যদি দাঁড় করাতে পারি তাহলে আর কোনো ফ্যাসিবাদ দাঁড়াতে পারবেনা।
মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
উপজেলা জামায়াতের আমির মওলানা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম ।
প্রধান মেহমান এমডি ইউরো বাংলা হার্ট হাসপাতাল ও বায়ো গ্রুপ ঢাকা ডা: আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাবীয়াত সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর ফারুক সহ নেতৃবৃন্দ।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সুশীল সমাজ,আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত পরিচালনা করেন ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ