সোমবার

১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভি জি এফের চাউল বিতরণ

🕙 প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ । ৬:০৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের উদ‍্যোগে ৭টি ইউনিয়নের প ৬ হাজার ৯৬৪টি অসহায়, হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কার্যকর্ম উদ্ধোধন করেন। সোমবার (১৬ মার্চ ) সকালে ঘিওর ইউপি কার্যালয়ে এলাকার অসহায়, হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঘিওর ইউপি চেয়ারম‍্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, মৎস‍্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঘিওর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক খন্দকার বনি ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন, শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ